বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • রাশিয়ার রপ্তানি কেন্দ্র তামান বন্দরে ইউক্রেনের আঘাত

    রাশিয়ার রপ্তানি কেন্দ্র তামান বন্দরে ইউক্রেনের আঘাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে । এই বন্দরটি রপ্তানি কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

    তামান বন্দরটি রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দু’জন আহতও হয়েছেন।

    শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।

    ইউক্রেনের সেনাবাহিনীও তামান বন্দরে হামলার কথা স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন