শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি পদে দুই সম্ভাব্য নামের জল্পনা

    রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি পদে দুই সম্ভাব্য নামের জল্পনা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন রাষ্ট্রক্ষমতায় আসীন হতে চলেছে। নির্বাচনের ফলাফলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা, কে হবেন দলের পরবর্তী রাষ্ট্রপতি তা নিয়েও চলছে জোর জল্পনা।

    পক্ষের শীর্ষ নেতৃত্ব ও রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করছেন, এই পদে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন হবে যাতে রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা ও রাজনৈতিক সমন্বয় বজায় থাকে। বিএনপির অভ্যন্তরীণ সূত্রও জানিয়েছেন, রাষ্ট্রপতি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের উচ্চ পর্যায়ের বৈঠক হবে।

    এ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই সিদ্ধান্ত দেশের ভবিষ্যত রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

    দলীয় সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির বর্ষীয়ান সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে। এর পাশাপাশি স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে।

    রাষ্ট্রপতি পদের এই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বার্তাকে কেন্দ্র করে। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদ ছেড়ে দিতে আগ্রহী।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন:

    সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও, রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি নতুন সরকার গঠনের পরই সরে দাঁড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছিলেন। সেই সময় তিনি বঙ্গভবন ও বিভিন্ন দপ্তর থেকে তার ছবি সরিয়ে ফেলার ঘটনায় নিজের অপমানের কথাও উল্লেখ করেছিলেন। ফলে বিএনপির সরকার গঠনের পরপরই রাষ্ট্রপতির পদটি শূন্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

    রাষ্ট্রপতি পদের দৌড়ে এগিয়ে থাকা ৭৯ বছর বয়সী ড. খন্দকার মোশাররফ হোসেন এবার কুমিল্লা-১ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক ইতিপূর্বে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 

    তার নাম নিয়ে ইতিপূর্বে দলীয় জনসভায় সরাসরি ঘোষণা দেওয়া হয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এবং খন্দকার মোশাররফ হবেন রাষ্ট্রপতি। সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে কিছুটা রাজনৈতিক প্রচারের আড়ালে রেখেছেন যাতে তাকে নিয়ে কোনো বিতর্ক তৈরি না হয়, যা তার এই পদের জন্য মনোনয়নের সম্ভাবনাকে আরও বাড়িয়েছে।

    নজরুল ইসলাম খান:

    অন্যদিকে, নজরুল ইসলাম খান রাষ্ট্রপতি পদের আলোচনায় থাকলেও দলের ভেতরে একটি বড় অংশ তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় কেন্দ্রীয় বক্তা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

    বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, মন্ত্রিসভা গঠনের পর আগামী কয়েক দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতির নাম চূড়ান্তভাবে প্রকাশ করা হতে পারে। আপাতত সবার নজর কালকের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দিকে, যেখান থেকে পরবর্তী রাষ্ট্রপতির আগাম সংকেত পাওয়া যেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন