শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • চীনে আতশবাজি দোকানে দুর্ঘটনা, আহত ২, নিহত ৮

    চীনে আতশবাজি দোকানে দুর্ঘটনা, আহত ২, নিহত ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের পূর্বাঞ্চলে একটি আতশবাজি দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে বিস্ফোরণের পর স্থানীয় কর্তৃপক্ষ তৎক্ষণাত উদ্ধার অভিযান শুরু করেছে।

    সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে জানানো হয়, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টির একটি গ্রামের আতশবাজির দোকানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কয়েকজন ব্যক্তি অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার করছিলেন। এর জেরে রোববার দুপুর আড়াইটার দিকে দোকানটিতে বিস্ফোরণ ঘটে।

    বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে এবং বিকেল ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

    নতুন বছর উদ্‌যাপনকে ঘিরে চীনের গ্রামীণ এলাকায় আতশবাজি ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে আতশবাজি ও শিল্পকারখানায় বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

    এর আগে চলতি মাসেই উত্তরাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে আটজন নিহত হন। পাশাপাশি জানুয়ারির শেষ দিকে একটি স্টিল কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়। 

    এ ঘটনায় দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করেছে। অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার বা দোকানের বাইরে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশের সব আতশবাজি উৎপাদনকারী প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন