বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • হেনলি অ্যান্ড পার্টনার্সের নতুন র‍্যাঙ্কে বাংলাদেশ কততম?

    হেনলি অ্যান্ড পার্টনার্সের নতুন র‍্যাঙ্কে বাংলাদেশ কততম?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে। আগের র‍্যাঙ্কের তুলনায় সর্বশেষ সূচকে বাংলাদেশের পাসপোর্ট দুই ধাপ উন্নতি করেছে।

    বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ এখন ৯৩তম। এরআগে এ অবস্থান ছিল ৯৫-এ।

    আগের মতো এবারও সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালীর অবস্থান ধরে রেখেছে। যৌথভাবে দ্বিতীয়স্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আর তৃতীয়স্থানে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট।

    একটি দেশের নাগরিকরা তাদের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের কতগুলো দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় যাতায়াত করতে পারেন সেটির ওপর ভিত্তি করে এই সূচকটি তৈরি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৭টি দেশে এ সুবিধা পেয়ে থাকেন। 

    শক্তিশালী পাসপোর্টের দিক দিয়ে এগিয়ে আছে ইউরোপের বেশিরভাগ দেশ। এরমধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গের পাসপোর্ট আছে চতুর্থস্থানে। পঞ্চমস্থানে যৌথভাবে নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা এবং পর্তুগালের পাসপোর্ট।

    ষষ্ঠস্থানে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়ার পাসপোর্ট আছে।

    আর সপ্তমস্থানে আছে অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, লাটভিয়া এবং যুক্তরাজ্যের পাসপোর্ট।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন