বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নতুন প্রশাসনের আগেই ড. ইউনূস যমুনা ছাড়ছেন কি?

নতুন প্রশাসনের আগেই ড. ইউনূস যমুনা ছাড়ছেন কি?
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল মঙ্গলবার নতুন সরকার গঠন করেছে।

এদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এ শপথ অনুষ্ঠানের সঙ্গে সমান্তরালে, ড. মুহাম্মদ ইউনূস-এর প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়ে যায়।

নতুন সরকারের গঠন হওয়ায় এক প্রশ্নও সামনে এসেছে—রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভবন ছেড়ে ড. ইউনূস ভবিষ্যতে কোথায় থাকবেন। এই বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিদায়ি প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যমুনা ছেড়ে গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন ড. মুহাম্মদ ইউনূস। সেটি আগামী সপ্তাহে হতে পারে।

 
এদিকে সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। এ জন্য ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন। এটি সংস্কারে দুই মাসের মতো সময় লাগতে পারে। 

জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে গতকাল মঙ্গলবার বিদায় নেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান। 
জানা গেছে, তিনি আগের পেশায় ফিরে যাবেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও দেখভাল করতে পারেন।

দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন