বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের অবসরকালীন ভাতা বাতিল

    শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের অবসরকালীন ভাতা বাতিল
    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কা সরকার সংসদ সদস্যদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছে। এখন থেকে দেশটির কোনো সাবেক সংসদ সদস্য কিংবা প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রী আর পেনশন পাবেন না। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বিচার বিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা। খবর এপির।

    সংসদে বক্তব্য দেয়ার সময় তিনি বলেছেন, ‘জনগণ যখন টেলিভিশনে সংসদে এমপিদের বিতর্ক এবং বক্তব্য দেখে, তখন তারা মনে করে যে এমপিরা পেনশন পাওয়ার জন্য উপযুক্ত নন।’ শ্রীলঙ্কার সংসদে মোট আসনসংখ্যা ২২৫টি। মঙ্গলবার পার্লামেন্টে বিলটি ভোটের জন্য উত্থাপনের পর ১৫৪ জন সেটির পক্ষে ভোট দিয়েছেন।

    করোনা মহামারি এবং বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ২০২১ সাল থেকে টালমাটাল অবস্থায় আছে দেশটির অর্থনীতি। এখনও দেশটির অর্থনীতি পুরোপুরি মহামারিপূর্ব অবস্থায় ফিরে যেতে পারেনি।

    এই পরিস্থিতিতে আমূল অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থি রাজনীতিক অনূঢ়া কুমারা দিশানায়েকে। প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর একে একে এমপিদের আবাসন, যানবাহন এবং দেহরক্ষীগত সুবিধা বাতিল করেন তিনি। এবার বাতিল হলো পেনশন।

    মঙ্গলবার পার্লামেন্টে উত্থাপিত পেনশন বাতিল সংক্রান্ত বিলটির বিরোধিতা করেছিলেন শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। এ ব্যাপারে পার্লামেন্টের বক্তৃতায় তিনি বলেছেন, ‘এই বিল আসলে আইনপ্রণেতাদের দুর্নীতি করার বৈধতাপত্র। পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। যদি এটি বাতিল হয়ে যায়, তাহলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতি করা শুরু করবেন।’

    এর আগে গত সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্টদের বিভিন্ন সুযোগ-সুবিধাও বাতিল করে শ্রীলঙ্কা সরকার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন