বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • পেরুর রাজনৈতিক ঝড়ে প্রেসিডেন্ট বরখাস্ত

    পেরুর রাজনৈতিক ঝড়ে প্রেসিডেন্ট বরখাস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে মাত্র চার মাসের মাথায় পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হেরিকে ক্ষমতা থেকে সরিয়েছে দেশটির কংগ্রেস। এর ফলে প্রায় এক দশকের রাজনৈতিক অস্থিরতার মধ্যে পেরুতে অষ্টমবারের মতো প্রেসিডেন্ট বদল ঘটল।

    মঙ্গলবার কংগ্রেস অব দ্য রিপাবলিক অব পেরুতে হেরির বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব ৭৫–২৪ ভোটে পাস হয়। সাধারণ নির্বাচনের মাত্র দুই মাস আগে তাকে সরানো হলো।

    অভিযোগ ওঠে, তিনি রাজধানী লিমাতে চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেন। ঘটনাটি ‘চিফা-গেট’ কেলেঙ্কারি নামে পরিচিত হয় এবং তদন্ত শুরু হয়।

    এর আগে গত অক্টোবরে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে অপসারিত হলে কংগ্রেস প্রধান হিসেবে হেরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। এখন কংগ্রেস নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট বেছে নেবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন