বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুঁশিয়ারি দিয়েছেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনও ছাড় থাকবে না।”

তিনি উল্লেখ করেছেন, দেশের রাজনৈতিক ও সংবিধানিক কাঠামোর কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে দায়িত্ব পালন করতে হবে। শফিকুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এবং আগামী দিনে জুলাই সনদ সংক্রান্ত কর্মকাণ্ডে তীব্র নজরদারি অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।

জামায়াত আমির বলেন, ‘যে জুলাইয়ের কারণে ২০২৬ এ জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে।  গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ।

মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে তৈরি করতে চান জামায়াত আমির। এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যেই শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন। 


 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন