বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • স্কি করতে গিয়ে তুষারধসে বিপর্যয়, নিখোঁজ ৯

    স্কি করতে গিয়ে তুষারধসে বিপর্যয়, নিখোঁজ ৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চল সিয়েরা নেভাদায় বড় ধরনের তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন স্কি খেলোয়াড় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। একই দলের আরও ৬ জন তুষারের নিচে আটকা পড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    প্রতিবেদন মতে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভয়ানক এই তুষারধসের ঘটনা ঘটে। নেভাদা কাউন্টি শেরিফ দফতর জানায়, প্রবল শীতকালীন ঝড়ের কারণে পাহাড়ি এলাকায় তুষারধসের ঝুঁকি এখনও অনেক বেশি। ফলে উদ্ধারকাজ ধীরগতিতে চলছে।

    শেরিফ দফতরের ক্যাপ্টেন রাসেল গ্রিন বলেন, উদ্ধারকারীদের অত্যন্ত সতর্কভাবে এগোতে হচ্ছে, কারণ আবারও তুষারধস নামার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার দল ঘটনাস্থলে পুরোপুরি পৌঁছাতে পারেনি।

    প্রাথমিকভাবে ১৬ জন মনে করা হলেও পরে নিশ্চিত করা হয়, ওই স্কি অভিযানে মোট ১৫ জন ছিলেন। তারা সবাই স্কি গাইড ও তাদের ক্লায়েন্ট ছিলেন। অন্তত ৬ জন তুষারধস থেকে বেঁচে গেছেন এবং ঘটনাস্থলের কাছেই অস্থায়ী আশ্রয় তৈরি করে উদ্ধার অপেক্ষায় আছেন। বাকি ৯ জনের এখনও খোঁজ মেলেনি।

    কর্তৃপক্ষ জানিয়েছে, স্কি ট্যুর কোম্পানির মাধ্যমে প্রথম তুষারধসের খবর পাওয়া যায়। পাশাপাশি স্কিয়ারদের সঙ্গে থাকা জরুরি বীকন ডিভাইস সক্রিয় হওয়ায় অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। বেঁচে থাকা ৬ জন ওই ডিভাইসের মাধ্যমে বার্তা পাঠিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

    তুষারধসের ঘটনাটি ঘটেছে সিয়েরা নেভাদার ক্যাসল পিক এলাকায়, লেক তাহো–র উত্তর-পশ্চিমে। সেখানে তীব্র তুষারঝড়ের মধ্যেই কয়েক ডজন উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন।

    এদিকে শক্তিশালী শীতকালীন ঝড়ে ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকাগুলোতে ভারী তুষারপাত ও দমকা হাওয়া বইছে। অনেক স্কি রিসোর্ট আংশিক বা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে।

    সরকারি আবহাওয়া বিভাগ ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সিয়েরা নেভাদার ৩ হাজার ৫০০ ফুটের ওপরে আগামী ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ ৮ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন