শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চ্যানেল আই-এর প্রাক্তন সাংবাদিক রুমী সাঈদ প্রয়াত

    চ্যানেল আই-এর প্রাক্তন সাংবাদিক রুমী সাঈদ প্রয়াত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন সৌদি আরবের জেদ্দায় প্রবাসী থাকা চ্যানেল আই-এর প্রথম সাংবাদিক এবং বরিশালের উজিরপুরের কৃতি সন্তান রুমী সাঈদ আর নেই। তিনি আল্লাহ রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রুমী সাঈদ সৌদি আরব প্রবাসী একজন সুপরিচিত বাংলাদেশী সাংবাদিক, তিনি দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। তিনি চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

    সৌদি আরবের বিভিন্ন সামাজিক মাধ্যমগুলো তার এই অকাল প্রণয়ন এর জন্য শোক প্রকাশ করেছে। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

    মরহুমের আত্মার শান্তি কামনায় জান্নাতুল ফেরদেউস দানের প্রার্থনা করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন