শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আগামী দুই দিনে দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

    আগামী দুই দিনে দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক দিন ধরে দেশের শীতের তীব্রতা কিছুটা কমলেও সকালে এখনো শীতের প্রভাব বজায় রয়েছে। বিশেষ করে আকাশ পরিষ্কার না থাকায় এবং হালকা বাতাসে ঠান্ডা আরও তীব্র মনে হচ্ছে।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

    শনিবার (২০ ফেব্রুয়ারি)) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিদিনের মতোই আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক করেছেন যে, সকালে বাইরে বের হওয়ার সময় উষ্ণ কাপড় পরা এবং বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষা নেওয়া জরুরি।

    তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের মধ্যে হালকা বাতাস ও আংশিক মেঘলা আকাশের কারণে শীতের প্রভাব কিছুটা থাকবে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলে হালকা বৃষ্টি থাকায় সকাল ও দুপুরের মধ্যে আর্দ্রতার মাত্রা বাড়তে পারে।

    আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, শীতের এই ধারা ধীরে ধীরে কমতে থাকবে, তবে আংশিক বৃষ্টিপাত এবং সকাল-সন্ধ্যা ঠান্ডা কিছুদিন স্থায়ী থাকতে পারে। নাগরিকরা আবহাওয়ার আপডেটের প্রতি খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    এ অবস্থায় শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা কমতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন