শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর ।

    সভায় বক্তারা বলেন, একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রেরণা যোগায়। বক্তারা সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
    সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাজ রানা, ক্লাব সদস্য  মো. জাহিদুল ইসলাম, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ শামসুদ্দীন দোহা, খলিলুর রহমান সুমন, মুহাম্মদ নূরুজ্জামান, এস এম নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স ও ক্লাবের অস্থায়ী সদস্য রীতা রানী দাস।

    সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মোঃ আনোয়ার হোসেন, আলমগীর  হান্নান, দেবব্রত রায়, এজাজ আলী, রিংটন মন্ডল,  শেখ জাহিদুল ইসলাম,  ক্লাবের অস্থায়ী সদস্য এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, মো: রায়হান মোল্লা, মিলন হোসেন, মোঃ হাসানুর রহমান তানজির ও  মোঃ মেহেদী মাসুদ খান, সাংবাদিক মো. আবুল হাসান চৌধুরী, জি এম রাসেল, মো. আমিরুল ইসলাম,  মো. মোজাহিদুর রহমান, মো. লিটু, এম এ আজিম, মো. আমিরুল ইসলম প্রমুখ।

    আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব। এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. রাশিদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মো. জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ, মো. হেদায়েৎ হোসেন মোল্লা,  শেখ শামসুদ্দীন দোহা, শেখ লিয়াকত হোসেন, কে এম জিয়াউস সাদাত, রকিবুল ইসলাম মতি,  মো. মেহেদী হাচান, মোঃ হাসানুর রহমান তানজিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন