বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
  • মধ্যপ্রাচ্যের ব্যাপক দখল নিয়ে বিতর্কে মার্কিন রাষ্ট্রদূত

    মধ্যপ্রাচ্যের ব্যাপক দখল নিয়ে বিতর্কে মার্কিন রাষ্ট্রদূত
    ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে চরম বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ইসরাইল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা দখল করতে সক্ষম হয়, তাহলে তা ভালো হবে। বাইবেলের উল্লেখের আভাস দিয়ে হাকাবি দাবি করেছেন, ইসরাইলের পুরো মধ্যপ্রাচ্য দখলের ‘অধিকার’ রয়েছে।

    আল জাজিরার প্রতিবেদন মতে, মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনকে দেয়া সাক্ষাতকারটি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সম্প্রচারিত হয়, যেখানে তার কাছে ইসরাইলের ভৌগলিক সীমানা সম্পর্কে জানতে চাওয়া হয়।

    হাকাবি দাবি করেন, বাইবেলে ‘প্রতিশ্রুত ভূমি’র কথা বলা হয়েছে। আর প্রতিশ্রুতি ভূমি বলতে নীল নদ থেকে ইউফ্রেটিস (ফোরাত নদী) পর্যন্ত প্রায় সমগ্র এলাকাকে নির্দেশ করে, যার মধ্যে আধুনিক ইরাক, সিরিয়া, জর্দান, লেবানন, সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত।

    তার মতে, ‘তারা (ইহুদিরা) যদি সবকিছু নিয়ে দখলে নেয় তাহলে ঠিক হবে।’ পুরো মধ্যপ্রাচ্যে ইসরাইলের এমন দখলদারির তিনি অনুমোদন করবেন কি না কার্লসনের এমন প্রশ্নের জবাবে হাকাবি বলেন, ‘বাস্তবে তারা (ইসরাইল) এই সব ভূমি দখলে নিতে চায় না।’

    এই সাক্ষাৎকারে হাকাবি মূলত ‘বৃহত্তর ইসরাইল’ বয়ানের পক্ষে যুক্তি তুলে ধরেন। ‘বৃহত্তর ইসরাইল’ একটি সম্প্রসারণবাদী নীতি যা ইসরাইলি নেতারা সাম্প্রতিক বছরগুলোতে বারবার সামনে এনেছেন, যার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও রয়েছেন।
     
    মাইক হাকাবি নিজেকে খোলাখুলিভাবে খ্রিস্টান জায়নিস্ট হিসেবে পরিচয় দেন। গত বছর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত কেরেন। ইসরাইলের কট্টর সমর্থক এই কূটনীতিক নিজের ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে ইসরাইল ভবিষ্যতে ভূখণ্ড বাড়াতে পারে এমন সম্ভাবনার ইঙ্গিতও দেন।

    হাকাবি বলেন, ‘যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিক থেকে ইসরাইল আক্রমণের শিকার হয়, আর তারা (ইসরাইল) সেই যুদ্ধে জিতে এইসব ভূমি দখল করে নেয়, তাহলে সেটা ভিন্ন আলোচনা।’

    হাকাবির এই মন্তব্য আন্তর্জাতিকভাবে ফের সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এমন সময় যখন ইসরাইল-ফিলিস্তিনি সংঘর্ষে মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নিয়ে তীব্র বিতর্ক চলছে।

    ইসরাইলের ভূখণ্ড সম্প্রসারণের ‘অধিকার’ নিয়ে হাকাবির মতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কি না—এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও মার্কিন পররাষ্ট্র দফতর কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে আল জাজিরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন