শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ত্রিপোলির উপকূলে সমুদ্রের লীলায় ৭ অভিবাসীর মৃত্যু

    ত্রিপোলির উপকূলে সমুদ্রের লীলায় ৭ অভিবাসীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে অবস্থিত উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারের সমুদ্রসৈকতে অন্তত সাতজন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে কাসর আল-আখিয়ার পুলিশ জানিয়েছে, সাগরের ঢেউয়ে ভেসে ওই অভিবাসীদের মরদেহ তীরে এসে পৌঁছায়। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

    কর্মকর্তা জানান, উত্তাল সমুদ্র পরিস্থিতির কারণে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা, তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।

    উল্লেখ্য, ভৌগোলিকভাবে ইউরোপের কাছাকাছি অবস্থান এবং দীর্ঘ ভূমধ্যসাগরীয় উপকূলরেখার কারণে লিবিয়া দীর্ঘদিন ধরেই অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন