শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ভারতের তেজস বিমান পুনরায় দুর্ঘটনার কবলে

    ভারতের তেজস বিমান পুনরায় দুর্ঘটনার কবলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র তিন মাসের ব্যবধানে পুনরায় দুর্ঘটনার মুখে পড়ল ভারতের নিজস্ব উদ্যোগে ও প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস। এই দুর্ঘটনা ঘটেছে দেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে।

    সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান এয়ার ফোরস (আইএএফ)। সংস্থাটি জানায়, গত ৭ ফেব্রুয়ারি এক আসনের (সিঙ্গেল সিট) একটি তেজস যুদ্ধবিমান প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরছিল। অবতরণের সময় হঠাৎ করে বিমানের ব্রেক সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। এর ফলে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

    দুর্ঘটনার আশঙ্কা বুঝতে পেরে সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন পাইলট। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইএএফ।

    সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত তেজস যুদ্ধবিমানটি প্রথমবারের মতো ভারতের বিমান বাহিনীতে যুক্ত হয় ১৭ জানুয়ারি ২০১৫। বিমানটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)।

    আইএএফের বিবৃতিতে আরও জানানো হয়, যে ব্যাচের বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড তেজস বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে। দুর্ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে ওই ব্যাচের সব বিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

    উল্লেখ্য, এটি তেজস যুদ্ধবিমানের তৃতীয় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনা ঘটে ২০২৪ সালের মার্চে, জয়সলমেরের কাছে। সে সময়ও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুবাই এয়ার শো চলাকালে, যেখানে প্রাণ হারান ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমন স্যাল। সর্বশেষ ৭ ফেব্রুয়ারির এই ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন