শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় ২৫ ফেব্রুয়ারি

    সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় ২৫ ফেব্রুয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করবেন আদালত।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকারিয়া হোসেন রায়ের এ তারিখ নির্ধারণ করেন।

    আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম জানান, এদিন আসামির আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে সম্রাট পলাতক থাকায় তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।

    প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। তিনিই মামলাটি তদন্ত করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

    মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ১৭ জুলাই। ওই দিন সম্রাটের জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

    গত ২ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রে থাকা ২১ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্কের কার্যক্রম শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হলো।

    ক্যাসিনোবিরোধী অভিযানের সময় আলোচনায় আসেন সম্রাট। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো পরিচালনার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর তিনি আত্মগোপনে যান।

    ওই বছরের ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। একই দিন বিকেলে সম্রাটকে নিয়ে কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে তাঁর কার্যালয়ে অভিযান চালানো হয়।

    র‌্যাবের ভাষ্য অনুযায়ী, প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে সেখান থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১ হাজার ১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং নির্যাতনে ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়। ক্যাঙ্গারুর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে দুটি মামলা হয়।

    ২০২২ সালের ১০ এপ্রিল থেকে ১১ মে-র মধ্যে চারটি মামলায় জামিন পান সম্রাট। কারাগারে যাওয়ার প্রায় ৩১ মাস পর তিনি মুক্তি পান।

    এর আগে গত ২৮ অক্টোবর অস্ত্র মামলায় সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন