বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৪ জনকে হাসপাতালে ভর্তি

 কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৪ জনকে হাসপাতালে ভর্তি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাবাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হচ্ছিল। বিষয়টি টের পাওয়ার আগেই হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সদস্যরা দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে নারী ও একটি শিশুও রয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে চিকিৎসকরা নিবিড় চিকিৎসা দিচ্ছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত বার্ন ইউনিটে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। 

তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন