বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বিকল্প আইনি ধারায় শুল্ক বহাল রাখবেন ট্রাম্প

বিকল্প আইনি ধারায় শুল্ক বহাল রাখবেন ট্রাম্প
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বের বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের একটি বড় অংশ অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই রায়কে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে নিজের শুল্কনীতির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তবে ট্রাম্প স্পষ্ট করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি বিকল্প আইনি ধারার মাধ্যমে শুল্ক বহাল রাখবেন। তার ভাষায়, শুল্ক কার্যকর রাখতে তিনি সম্পূর্ণ অনুমোদিত ও পরীক্ষিত বিকল্প আইনি বিধান ব্যবহার করবেন।

তিনি বলেন, এক্ষেত্রে কংগ্রেসের কোনো পদক্ষেপের প্রয়োজন হবে না।

ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তার শুল্কনীতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘অসামঞ্জস্যপূর্ণ’ বাণিজ্য সম্পর্ক ঠিক করার উদ্যোগ। তবে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ মনে করেন অতিরিক্ত আমদানি শুল্কের প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে গিয়ে পণ্যের দাম বাড়িয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশের গতিপথ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে নতুন এক জনমত জরিপে উঠে এসেছে। তার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের আগের দিন প্রকাশিত এনপিআর/পিবিএস নিউজ/ম্যারিস্ট জরিপে দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্প দেশকে ভুল পথে পরিচালিত করছেন।

গত ২৭ থেকে ৩০ জানুয়ারি পরিচালিত ওই জরিপে ৫৫ শতাংশ উত্তরদাতা বলেন, ট্রাম্প দেশের পরিবর্তন ‘খারাপের দিকে’ নিয়ে যাচ্ছেন। তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই হার ১৩ শতাংশ পয়েন্ট বেশি। এপ্রিলের তুলনায়ও এই নেতিবাচক মতামত ৪ পয়েন্ট বেড়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন