বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

দান-অঙ্গনে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ নাম

দান-অঙ্গনে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ নাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের ধনীদের মধ্যে দান-অঙ্গনে কিছু ব্যক্তি নজরকাড়া উদার, তবে এমন ধনী দাতারাও রয়েছেন যাদের দানের পরিমাণ তুলনামূলকভাবে কম। ২০২৫ সাল পর্যন্ত দানের মোট অঙ্কের ভিত্তিতে শীর্ষ ১০ দাতা হলো:

ওয়ারেন বাফেট

  • জীবদ্দশায় দান: ৬৮.৩ বিলিয়ন ডলার
  • দান ক্ষেত্র: স্বাস্থ্য, দারিদ্র্য নিরসন
  • নিজ সম্পদের অনুপাতে দান: ৩২%
  • মোট সম্পদ: ১৪,৭২০ কোটি ডলার

ওয়ারেন বাফেট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উদার দাতা। ২০২৫ সালে নিয়মিত শেয়ার দান ও পরিবারের দাতব্য সংস্থাগুলোকে মোট ৭০০ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছেন।

বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস

  • জীবদ্দশায় দান: ৫২.৬ বিলিয়ন ডলার
  • দান ক্ষেত্র: স্বাস্থ্য, দারিদ্র্য নিরসন
  • নিজ সম্পদের অনুপাতে দান: ২৮%
  • মোট সম্পদ: ১৩,৮১০ কোটি ডলার

দম্পতির যৌথ দান মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে। ২০২৪ সালে বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ১,১৩০ কোটি ডলার দান করেছেন।

ম্যাকেঞ্জি স্কট

  • জীবদ্দশায় দান: ২৬.৪ বিলিয়ন ডলার
  • দান ক্ষেত্র: শিক্ষা, অর্থনৈতিক সমতা
  • নিজ সম্পদের অনুপাতে দান: ৪৬%
  • মোট সম্পদ: ২,৮৫০ কোটি ডলার

ম্যাকেঞ্জি স্কট ২০১২ সাল থেকে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানে বিশাল দান দিয়েছেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ১৮টি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়কে অন্তত ৭৬ কোটি ডলার অনুদান দিয়েছেন।

মাইকেল ব্লুমবার্গ

  • জীবদ্দশায় দান: ২৫.৪ বিলিয়ন ডলার
  • দান ক্ষেত্র: জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, শিক্ষা
  • নিজ সম্পদের অনুপাতে দান: ১৯%
  • মোট সম্পদ: ১০,৯৪০ কোটি ডলার

জাতিসংঘের জলবায়ুদূত মাইকেল ব্লুমবার্গ শিক্ষাক্ষেত্র ও পরিবেশ রক্ষায় বিপুল দান দিয়েছেন। ২০২৫ সালে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ৯ কোটি ১০ লাখ ডলারের বেশি সহায়তা প্রদান করেছেন।

জর্জ সোরোস

  • জীবদ্দশায় দান: ২,৪০০ কোটি ডলার
  • দান ক্ষেত্র: গণতন্ত্র, মানবাধিকার
  • নিজ সম্পদের অনুপাতে দান: ৭৬%
  • মোট সম্পদ: ৭৪০ কোটি ডলার

জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বিচার, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে। ২০২৪ সালে গুরুত্বপূর্ণ অনুদানগুলো দেওয়া হয়েছে বারাক ওবামা ফাউন্ডেশন, সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং ওয়েস্ট আফ্রিকা ডেমোক্রেসি রেডিওকে।

ম্যারিলিন সাইমনস ও পরিবার

  • জীবদ্দশায় দান: ১,০৩০ কোটি ডলার
  • দান ক্ষেত্র: বিজ্ঞান, গণিত
  • নিজ সম্পদের অনুপাতে দান: ২৪%
  • মোট সম্পদ: ৩,২৫০ কোটি ডলার

ম্যারিলিন সাইমনস নতুন গবেষণা তহবিল গঠন ও পরিবেশগত প্রভাব ও স্নায়ুবিজ্ঞানের সম্পর্ক নিয়ে বিনিয়োগ করছেন।

স্টিভ বলমার ও কনি বলমার

  • জীবদ্দশায় দান: ৬৫০ কোটি ডলার
  • দান ক্ষেত্র: অর্থনৈতিক গতিশীলতা
  • নিজ সম্পদের অনুপাতে দান: ৪%
  • মোট সম্পদ: ১৪,১০০ কোটি ডলার

বালমার গ্রুপ প্রাক্‌-প্রাথমিক শিক্ষা ও দাবানলে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারের জন্য বরাবর অনুদান দেয়।

মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান

  • জীবদ্দশায় দান: ৬১০ কোটি ডলার
  • দান ক্ষেত্র: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) জীববিজ্ঞান
  • নিজ সম্পদের অনুপাতে দান: ৩%
  • মোট সম্পদ: ২১,৩০০ কোটি ডলার

জাকারবার্গ ও প্রিসিলা চ্যান এআইভিত্তিক জীববিজ্ঞানে বিনিয়োগ করছেন। ২০২৫ সালে ৪০ কোটি ডলারের বেশি অনুদান প্রদান করেছেন।

সের্গেই ব্রিন

  • জীবদ্দশায় দান: ৫১০ কোটি ডলার
  • দান ক্ষেত্র: পারকিনসনস রোগ, জলবায়ু পরিবর্তন
  • নিজ সম্পদের অনুপাতে দান: ২%
  • মোট সম্পদ: ২৩,৮২০ কোটি ডলার

সের্গেই ব্রিন পারকিনসনস রোগের গবেষণায় ২২০ কোটি ডলার দান করেছেন। এছাড়া জলবায়ু পরিবর্তনসংক্রান্ত অলাভজনক সংস্থাগুলোকে সহায়তা দিয়েছেন।

জেফ বেজোস ও লরেন সানচেজ বেজোস

  • জীবদ্দশায় দান: ৪৭০ কোটি ডলার
  • দান ক্ষেত্র: জলবায়ু পরিবর্তন, গৃহহীনতা
  • নিজ সম্পদের অনুপাতে দান: ২%
  • মোট সম্পদ: ২৫,০০০ কোটি ডলার।

বেজোস আর্থ ফান্ড ও ডে ১ ফ্যামিলিস ফান্ডের মাধ্যমে জলবায়ু ও গৃহহীনতা মোকাবিলায় বিপুল দান করেছেন।

যদিও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও ল্যারি পেজের মিলিত সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের বেশি, দানের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় তাঁরা এই তালিকায় নেই।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন