শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • এপস্টেইনের সঙ্গে সম্পর্কের দায় নিলেন বিল গেটস

    এপস্টেইনের সঙ্গে সম্পর্কের দায় নিলেন বিল গেটস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস দণ্ডিত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন। ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানিয়েছেন। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    সংস্থাটির লিখিত বিবৃতিতে বলা হয়, কর্মীদের সঙ্গে বৈঠকে গেটস বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব স্বীকার করেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে গেটস এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রাখাকে বড় ভুল হিসেবে উল্লেখ করে কর্মীদের কাছে ক্ষমা চান।

    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) প্রকাশিত নথিতে দেখা গেছে, কারাদণ্ড ভোগের পরও এপস্টেইনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেন বিল গেটস। যেখানে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার দাতব্য কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

    প্রতিবেদন অনুযায়ী, গেটস বলেন, এপস্টেইনের সঙ্গে সময় কাটানো এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, আমার ভুলের কারণে অন্যরা এতে জড়িয়ে পড়েছে। এর জন্য আমি দুঃখিত।

    তবে গেটস দাবি করেন, তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং কোনো অনৈতিক কিছু দেখেননি। প্রকাশিত নথিতে তার সঙ্গে কিছু নারীর ছবি থাকলেও তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। গেটস জানান, এসব ছবি এপস্টেইনের অনুরোধে তার সহকারীদের সঙ্গে বৈঠকের পর তোলা হয়েছিল এবং তিনি কখনো এপস্টেইনের ভুক্তভোগীদের সঙ্গে সময় কাটাননি।

    গেটস ফাউন্ডেশনের মুখপাত্র আরও বলেন, টাউন হল বৈঠকে বিল গেটস খোলামেলা ও বিস্তারিতভাবে প্রশ্নের উত্তর দেন এবং এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ নিয়েও আলোচনা করেন। এ বিষয়ে এটিই ফাউন্ডেশনের চূড়ান্ত মন্তব্য বলে জানানো হয়।

    এর আগে চলতি মাসে ফাউন্ডেশন জানায়, তারা কখনো এপস্টেইনকে অর্থ প্রদান করেনি বা তাকে কোনোভাবে নিয়োগও দেয়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন