শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

    ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহে ইরানের সঙ্গে ফের এক দফা পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনা চললেও সামরিক উত্তেজনা কমেনি। দুই দেশ একে অন্যকে হুঁশিয়ারি ও পালটা হুঁশিয়ারি দিয়েছে। এর আগে থেকেই যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার সংলগ্ন সমুদ্রে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে।

    পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখন চরমে। ইরানের পরমাণু কর্মসূচি নির্মূলে অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ইরানকে ১০ থেকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

    একই সঙ্গে ভূমধ্যসাগরসহ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। যে-সব দেশ সতর্কতা জারি করেছে—অস্ট্রেলিয়া, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, দক্ষিণ কোরিয়া, ভারত, সার্বিয়া ও যুক্তরাষ্ট্র।

    এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি আরো বাড়াল যুক্তরাষ্ট্র। অন্তত ১২টি যুদ্ধবিমান ইসরায়েলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তার মধ্যে কিছু যুদ্ধবিমান ইতিমধ্যে অবতরণও করেছে ইসরায়েলে। উন্মুক্ত উত্সভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন