শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বৃদ্ধি, ইসরায়েল উপকূলে মার্কিন রণতরি

    মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বৃদ্ধি, ইসরায়েল উপকূলে মার্কিন রণতরি
    ছবি: আনাদোলু এজেন্সি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ইসরায়েলের উপকূলে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও দ্য টাইমস অব ইসরায়েল জানায়, সম্ভাব্য সামরিক প্রস্তুতির অংশ হিসেবে অতিরিক্ত যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করা হয়েছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

    ওপেন-সোর্স ফ্লাইট ডেটা বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কয়েকটি মার্কিন কেসি-৪৬এ ট্যাংকার বিমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেছে। এছাড়া এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছে বলে দাবি করা হয়েছে।

    আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র কৌশলগত উপস্থিতি শক্তিশালী করছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, এ ধরনের সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

    বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক অবস্থান ও ভবিষ্যৎ পদক্ষেপের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন