শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনায় আমেরিকা হস্তক্ষেপ করবে না: ট্রাম্প

    পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনায় আমেরিকা হস্তক্ষেপ করবে না: ট্রাম্প
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে তার প্রশাসন হস্তক্ষেপ করবে না। শুক্রবার ওয়াশিংটন-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।

    সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “বেশ, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী ও জেনারেল রয়েছেন, তাদেরকে আমি সম্মান করি। পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে।”

    পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের কাবুলের সঙ্গে গত চার বছরের বেশি সময় ধরে দ্বন্দ্বে লিপ্ত। ইসলামাবাদের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যা তারা বরাবর প্রত্যাখ্যান করে।

    সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ-এ টিটিপি পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার প্রদেশ এবং পাকতিয়া প্রদেশ-এ টিটিপির ঘাঁটিতে বিমান অভিযান পরিচালনা করে পাকিস্তান, যাতে ৮০ জন নিহত হন।

    এই হামলার প্রতিশোধে ২৬ ফেব্রুয়ারি আফগান সেনারা খাইবার পাখতুনখোয়ায় সীমান্তবর্তী ডুরান্ড লাইনের পাকিস্তান সেনা চৌকিগুলো লক্ষ্য করে অভিযান চালায়, যেখানে ৫৫ জন পাকিস্তান সেনা নিহত ও কয়েকজন অপহরণ হয়। এরপর পাকিস্তান ঘোষণা করে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ এবং রাত ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। এই অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন