বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা সৌদির

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা সৌদির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার এক বিবৃতিতে রিয়াদ জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। হামলার “ভয়াবহ পরিণতি” সম্পর্কে তেহরানকে সতর্ক করা হয়েছে।

    সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও ইরানের সামরিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতি ভূখণ্ডে ইরানের হামলা আকাশসীমা এবং আন্তর্জাতিক আইনের “ভয়াবহ লঙ্ঘন”। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সরকারও আমিরাতের ভূখণ্ডে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে।

    ফারস নিউজের রিপোর্ট অনুযায়ী, ইরান মধ্যপ্রাচ্যের অন্তত ছয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে কাতারের আল-উদেইদ, কুয়েতের আল-সালেম ও সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। আমিরাতের আবুধাবিতে একজন নিহত হয়েছেন। এছাড়া বাহরাইনের মার্কিন নৌবহরের সদর দপ্তর ও জর্ডানেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

    একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে, এবং তেহরান বৈধভাবে পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার দাবি করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন