বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঈদুল ফিতরের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদুল ফিতরের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ (মঙ্গলবার) থেকে এবং ১২ মার্চ পর্যন্ত বা ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার টিকিট পাওয়া যাবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে সংগঠনের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।

শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ৩ মার্চ থেকে বাস কাউন্টার এবং অনলাইন—উভয় মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি করা হবে। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা তাদের পছন্দের বাস এবং আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।

তিনি আরও জানান, ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার বাইরে কোনো টাকা নেওয়ার অনুমতি নেই এবং অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া প্রযোজ্য থাকবে। প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক।

টিকিট কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মালিক সমিতিও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন