শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • হামলায় খামেনির মেয়ে-জামাই-নাতি নিহত, শীর্ষ কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন

    হামলায় খামেনির মেয়ে-জামাই-নাতি নিহত, শীর্ষ কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন
    ছবি: সিএনএন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

    প্রচারিত প্রতিবেদনে বলা হয়, হামলায় খামেনির মেয়ে, জামাই ও নাতি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা Fars News Agency জানিয়েছে, খামেনির এক পুত্রবধূও একই হামলায় নিহত হয়েছেন।

    এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, দেশের সর্বোচ্চ নেতার শাহাদাতে জাতি গভীর শোকাহত।

    এদিকে BBC–এর মিডিয়া পার্টনার CBS News গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তারা একাধিক স্থানে অবস্থান করছিলেন নাকি একটি নির্দিষ্ট স্থানে—সেটি এখনো স্পষ্ট নয়।

    সূত্রগুলো আরও দাবি করেছে, খামেনির পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডার এবং প্রতিরক্ষামন্ত্রীও ওই হামলায় প্রাণ হারিয়েছেন। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

    পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন