বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে উল্লাসে ফেটে পড়েন ইরানি-আমেরিকানরা

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে উল্লাসে ফেটে পড়েন ইরানি-আমেরিকানরা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

খামেনির মৃত্যুতে ইরান ৪০ দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রতিশোধ নেয়ার হুঙ্কার দিয়েছে।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেন। এ ঘটনার প্রেক্ষিতে কিছু ইরানি-আমেরিকান উল্লাস করতে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার আগেই লস অ্যাঞ্জেলসের রাস্তায় অনেক ইরানি-আমেরিকান নেমে আসে এবং তারা হাতে আগের ইসলামি বিপ্লবের ইরানি পতাকা ধরে উল্লাস করে।

মিডিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা হামলা এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি আরও তীব্র করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন