বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রইসরায়েল হামলার পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। শনিবার রাতে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

হরমুজ প্রণালি বন্ধের কারণ

খবরে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এর বার্তা পাচ্ছে। বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে আসছে। এর প্রেক্ষাপটে সমস্ত জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে।

হরমুজ প্রণালির আন্তর্জাতিক গুরুত্ব

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি সরবরাহ পথ। এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

বিশ্বের বাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে এই ধরণের উত্তেজনা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন