বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
পাকিস্তান উত্তাল

খামেনি হত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসে হামলায় মৃত বেড়ে ৯

খামেনি হত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসে হামলায় মৃত বেড়ে ৯
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানে সাম্প্রতিক হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের একটি অংশ করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।

রোববার স্থানীয় সময় এই বিক্ষোভ সহিংস রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইধি ফাউন্ডেশন।

সংস্থাটির উদ্ধার পরিষেবার মুখপাত্র মুহাম্মদ আমিন জানান, নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়েছেন। মরদেহগুলো করাচি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে শত শত ইরানপন্থি বিক্ষোভকারী কনস্যুলেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় দূতাবাস চত্বরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

US Consulate ...

ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়ছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন