বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

আহমাদিনেজাদ জীবিত ও নিরাপদ, জানালেন ঘনিষ্ঠ উপদেষ্টা

আহমাদিনেজাদ জীবিত ও নিরাপদ, জানালেন ঘনিষ্ঠ উপদেষ্টা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। সাম্প্রতিক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন—এমন খবর প্রকাশের পর এই ব্যাখ্যা দেওয়া হয়।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-কে উপদেষ্টা বলেন, “আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগে আছি। তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।”

তিনি আরও জানান, গতকাল আহমাদিনেজাদের নিরাপত্তা বিভাগের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হন, যারা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য ছিলেন। তবে তার নিজ বাসভবন অক্ষত রয়েছে। হামলার লক্ষ্যবস্তু ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে থাকা ওই বাড়িটি টার্গেট করা হয়নি।

উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আহমাদিনেজাদ। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, এ তথ্য সঠিক নয় এবং তিনি বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন