শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা

    ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। এর আগে মার্কিন গণমাধ্যমে বলা হয়েছিল, ইরান আলোচনা পুনরায় শুরু করতে অনুরোধ করেছে। তবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এই দাবি খণ্ডন করেছেন। খবর আল জাজিরার।

    আরী লারিজানি স্পষ্টভাবে দুটি বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে না এবং ইরান আত্মরক্ষা করছে। তিনি আরও বলেন, তার দেশের সশস্ত্র বাহিনী এই যুদ্ধ শুরু করেনি।

    ইরান কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করবে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, দেশটি এরই মধ্যে দুবার কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করেছে।

    একবার ২০২৫ সালে আলোচনার সময় মার্কিন-ইসরায়েলি হামলার কারণে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছিল। এখন একইভাবে দেশটি আবারও আক্রমণের মুখে পড়েছে যখন আমরা যুক্তরাষ্ট্র এবং আইএইএ-এর সঙ্গে দুটি নতুন আলোচনার আশা করছিলাম। এখন এটি স্পষ্ট নয় যে, এই অচলাবস্থার কোনো কূটনৈতিক সমাধান হবে কি না।

    এদিকে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

    স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছে.... সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আমাদের ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে রয়েছে.... যেগুলো ইতোমধ্যেই সফলভাবে ইরানের হামলা প্রতিহত করছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন