বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ইরানের পর এবার লেবাননে বিমান হামলা: নিহত ৩১

ইরানের পর এবার লেবাননে বিমান হামলা: নিহত ৩১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের পর এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক ঘণ্টার আঘাতে অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

আয়াত উল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে আজ ভোরে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক দফায় রকেট ও ড্রোন হামলা চালায়। ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর এটিই হিজবুল্লাহর পক্ষ থেকে এটিই প্রথম বড় ধরনের আক্রমণ।

এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনী 'অপারেশন রোয়ারিং লায়ন' এর অংশ হিসেবে লেবাননজুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলীতে হামলায় ২০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। হামলার ভয়ে বৈরুত এবং দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জানিয়েছেন, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্র গুদাম লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। ইসরায়েলি জেনারেলরা সতর্ক করেছেন যে, লেবাননে এই আক্রমণ আরও জোরালো এবং দীর্ঘস্থায়ী হতে পারে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর ফলে লেবাননের নিরাপত্তা বিপন্ন হচ্ছে এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর সুযোগ করে দিচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন