বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, মৃত ৩১

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, মৃত ৩১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এক বিবৃতিতে আহত ও নিহতের এই সংখ্যা প্রাথমিক বলে জানানো হয়েছে। 

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় বোমাবর্ষণ করে যাচ্ছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। 

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সাধারণত হামলা চালানোর আগে ইসরায়েল এভাবে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়ে থাকে।  


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন