বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • যুক্তরাষ্ট্রের দাবি: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস

    যুক্তরাষ্ট্রের দাবি: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা সুবিধা ধ্বংস করেছে। এই খবর প্রকাশ করেছে আল জাজিরা।

    কারণ ইরানের উপর মার্কিন-ইসরাইরের ভারী আক্রমণ চতুর্থ দিনের মতো অব্যাহত আছে এবং তেহরান অঞ্চলজুড়ে এর প্রতিশোধে পাল্টা হামলা চালাচ্ছে।  

    মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের জন্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার জানায়, তারা বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রও ধ্বংস করেছে। 
     
    তবে, তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

    ‘ইরানি শাসকগোষ্ঠীর আসন্ন হুমকির বিরুদ্ধে আমরা চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব।’ এক্স পোস্টে বলেছে যুক্তরাষ্ট্র।

    সোমবার, সেন্টকম দাবি করেছে, মার্কিন বাহিনী ইরানের ১,২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ১১টি ইরানি জাহাজ ধ্বংস করেছে।
     
    এদিকে এটি নিশ্চিত করেছে, এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যাদের সবাই কুয়েতে ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত হন।

    এদিকে, ইরানের হামলার সময় কুয়েত ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এতে আরও বলা হয়েছে। ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে এসেছিলেন এবং নিরাপদে উদ্ধার তাদের করা হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন