বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • যুদ্ধে ব্রিটেনের অনুপস্থিতি নিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা

    যুদ্ধে ব্রিটেনের অনুপস্থিতি নিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, দুই দেশের মধ্যকার তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ এখন চাপের মুখে পড়েছে। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, স্টারমার সহায়ক হননি এবং তিনি কখনও আশা করেননি এমন পরিস্থিতি দেখবেন। যুক্তরাজ্যের কাছ থেকে এ ধরনের সহযোগিতা আশা করেননি তিনি। দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে।

    ট্রাম্প আরও জানান, “এটা এখন এক ভিন্ন পৃথিবী। আগে যে দৃঢ় সম্পর্ক ছিল, এখন তা সম্পূর্ণ ভিন্ন রকম।” তিনি বলেন, যাকে একসময় ‘সবচেয়ে দৃঢ় জোট’ হিসেবে বর্ণনা করেছিলেন, সেই সম্পর্ক এখন চাপের মুখে পড়েছে।

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনায় ওয়াশিংটন এখন ব্রিটেনের ওপর নির্ভরশীল নয় বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, এতে বড় কোনো পার্থক্য হবে না, তবে স্টারমারের সহযোগিতা থাকা উচিত ছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন