বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • ট্রাম্পের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণে আনার উদ্যোগে ভোট আজ

    ট্রাম্পের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণে আনার উদ্যোগে ভোট আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাব নিয়ে আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে ইউনাইটেড স্টেটস সিনেটে। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) এই প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হবে এবং বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ভোটাভুটি।

    প্রস্তাবনার মূল লক্ষ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ক্ষেত্রে প্রশাসনকে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করা। প্রস্তাবকরা বলছেন, এটি সাংবিধানিক ভারসাম্য রক্ষা এবং নির্বাহী ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজন।

    অন্যদিকে, ট্রাম্প সমর্থকরা এই প্রস্তাবকে সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্টের দ্রুত সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত করার চেষ্টা হিসেবে দেখছেন। তাদের দাবি, জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে যদি জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব হয়।

    এরই মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালানোর অভিযোগ ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে হামলার ঘোষণা দিতে পারেন কি না—এ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। কিছু আইনপ্রণেতা এই পদক্ষেপে আপত্তি জানিয়েছেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন