শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইফতারের জন্য সহজ ও পুষ্টিকর খেজুর হালুয়া রেসিপি

    ইফতারের জন্য সহজ ও পুষ্টিকর খেজুর হালুয়া রেসিপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদিন রোজার পরে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। এর মধ্যে প্রথমেই আসে খেজুর। ছোট হলেও পুষ্টিতে ভরপুর এই ফল শরীরকে দ্রুত শক্তি জোগায়। খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ডায়েটরি ফাইবার রয়েছে, যা রোজার শেষে শরীরকে পুনরুজ্জীবিত করে। চাইলে ইফতারে খেজুর দিয়ে মজাদার হালুয়াও বানাতে পারেন।

    উপকরণ:

    খেজুর – ১ কাপ

    দুধ – ১/২ কাপ

    ঘি – ১/৪ কাপ

    ড্রাই ফ্রুটস – ১/৪ কাপ (কুঁচি করে কাটা)

    এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ

    প্রস্তুত প্রণালী:

    একটি প্যানে খেজুর এবং দুধ মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। যতক্ষণ না খেজুর নরম হয়, ফুটতে দিন।

    খেজুর নরম হয়ে গেলে ব্লেন্ডারে পিষে নিন।

    অন্য একটি প্যানে ঘি গরম করে খেজুরের পেস্ট যোগ করুন। মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না রঙ সোনালী হয়।

    এরপর কাটা ড্রাই ফ্রুটস এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

    হালুয়াটি ৫–৭ মিনিট কম আঁচে রান্না করুন যতক্ষণ না ঘন হয়।

    কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করুন।

    টিপস:

    চাইলে হালুয়ার ঘনত্ব অনুযায়ী দুধের পরিমাণ সামঞ্জস্য করুন।

    ড্রাই ফ্রুটস হিসেবে কাঠবাদাম, কিশমিশ ও কাজু ব্যবহার করতে পারেন।

    এই খেজুর হালুয়া ইফতারের পর শরীরকে দ্রুত শক্তি দেয় এবং স্বাদে অতুলনীয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ