শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণসহ রুপার অলঙ্কার লুট

        খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণসহ রুপার অলঙ্কার লুট
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে অবস্থিত দোকানটি থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্ভবত গতকাল (বুধবার) রাতে এই চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষ থেকে এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

    ওসি বলেন, “ঘটনাস্থলে এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কাজ শুরু করেছি। এই চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ পুরোপুরি প্রস্তুত।”

    তিনি আরও জানান, একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের প্রক্রিয়া এগোতে থাকায় পরবর্তীতে চুরির বিস্তারিত তথ্য জনসমক্ষে জানানো হবে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় ইতিমধ্যেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করা যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন