বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জাতীয় সংসদে সরকারি দলের বৈঠক ১১ মার্চ

জাতীয় সংসদে সরকারি দলের বৈঠক ১১ মার্চ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদে উল্লেখ করা হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সরকারি দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সংসদ সচিবালয় জানায়, সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন