বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ঘনঘন মাথা ব্যথা-ক্লান্তি যে রোগের লক্ষণ

    ঘনঘন মাথা ব্যথা-ক্লান্তি যে রোগের লক্ষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরীরে পানি কমে গেলে শুধু গরমকালে নয়, বছরের যেকোনো সময় সমস্যা দেখা দিতে পারে। ডিহাইড্রেশন শুরু হলে শরীরে নানা শারীরিক লক্ষণ দেখা দেয়।

    শরীরে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে নানারকম শারীরিক জটিলতা তৈরি হয়। চলুন, জেনে নিই কোন কোন লক্ষণ দেখলে সাবধান হওয়া জরুরি।

    মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া : বারবার যদি মুখ, গলা বা ঠোঁট শুকিয়ে আসে, তবে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি আছে।

    প্রস্রাবের রঙ পরিবর্তন : যদি দেখেন প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাচ্ছে, তবে এটি ডিহাইড্রেশনের একটি বড় লক্ষণ।

    ক্লান্তি ও ঝিমুনি: পর্যাপ্ত বিশ্রামের পরেও যদি সারাক্ষণ শরীর ক্লান্ত লাগে বা ঝিমুনি আসে, তবে তা পানির অভাব হতে পারে।

    মাথা ব্যথা ও ঝিমঝিম: পানি কম খেলে হুটহাট তীব্র মাথা ব্যথা হতে পারে বা মাথা ঝিমঝিম করে চোখে অন্ধকার দেখতে পারেন।

    ত্বকের রুক্ষতা: দামী ক্রিম বা ময়শ্চারাইজার মেখেও যদি ত্বক অতিরিক্ত খসখসে থাকে, তবে বুঝতে হবে ভেতর থেকে পানির অভাব হচ্ছে।

    পেশিতে টান: শরীরে মিনারেল ও পানির ভারসাম্য নষ্ট হলে ঘনঘন পেশিতে টান ধরতে পারে।

    চিকিৎসকদের পরামর্শ, এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন