বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

অধিবেশন রাষ্ট্রপতিকে অভিশংসন ছাড়া হবে না: আসিফ মাহমুদ

অধিবেশন রাষ্ট্রপতিকে অভিশংসন ছাড়া হবে না: আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে রাষ্ট্রপতিকে ত্রয়োদশ সংসদে অভিশংসন করতে হবে।

তিনি আরও মন্তব্য করেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সুযোগ দিলে সংসদকে কলংকিত করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনের সামনে রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে এনসিপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা বা না শোনার মাধ্যমে জাতি দুইভাগে বিভক্ত হবে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদ অনুযায়ী গণভোট বাস্তবায়নসহ সনদের প্রতিটি বিধান এই সংসদকে অবশ্যই মানতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন