বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস এবং চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্র জানায়, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্যই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন