বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ জানালেন অর্থমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ জানালেন অর্থমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আজকের বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন