বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মুন্সীগঞ্জের হবি মিয়া নিহত

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মুন্সীগঞ্জের হবি মিয়া নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরাকে বাগদাদে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি মিয়ার মৃত্যু হয়েছে।

    হবি মিয়া পাইক (৩৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার নলি মিয়া পাইকের ছেলে।

    নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু বলেন, আমার স্বামী গত ১০ বছর ধরে ইরাকে আছেন। সেখানে তিনি বিভিন্ন কাজ করতেন। সবশেষ গত শুক্রবার (১৩ মার্চ) আমার সাথে তার কথা হয়। পরবর্তীতে তাকে আর ফোনে পাইনি। পরে তার সাথে থাকা অন্য প্রবাসীরা গতকাল রাতে আমাকে হামলায় মৃত্যুর খবর জানান। হামলায় তার দুই পা ও বুকে প্রচণ্ড আঘাত লাগে।

    তিনি বলেন, রাষ্ট্রের কাছে আমার দাবি- আমার স্বামীর মরদেহ যাতে দ্রুত সময়ের মধ্যে দেশে আনার ব্যবস্থা করা হয়।

    স্থানীয় অধারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইসলাম হোসেন (সম্রাট) বলেন, ইরানের যুদ্ধে ইরাকে থাকা আমাদের এলাকায় হবি মিয়া মারা গেছেন।

    মুন্সীগঞ্জ জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ বলেন, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনার জন্য সকল ব্যবস্থা নেয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন