বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গণতন্ত্র রক্ষায় গণরায় মেনে নেওয়ার বিকল্প নেই: বদিউল আলম

গণতন্ত্র রক্ষায় গণরায় মেনে নেওয়ার বিকল্প নেই: বদিউল আলম
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণের যে রায় এসেছে, তা সবার মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিক ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদই নির্ধারণ করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করে জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এতে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।

এদিকে একই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়টি নিয়েও সমালোচনা উঠে আসে। আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেন, খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, যা ছিল একটি বিকৃত সিদ্ধান্ত।

তিনি দাবি করেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়েই দেশে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়। পাশাপাশি দলীয় বিচারকদের রায়ের কারণেই রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. শরীফ ভূঁইয়া আরও বলেন, আপিল বিভাগ পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে আগের রায় সংশোধন করেছে। তবে এই সংকটের দায় থেকে সুপ্রিম কোর্টও পুরোপুরি মুক্ত নয় বলে তিনি উল্লেখ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন