বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের স্পষ্টকরণ

‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের স্পষ্টকরণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে খাবার বিতরণ করেছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। তবে এই আয়োজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে চীনা দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, অনুষ্ঠানটি চীনা দূতাবাসের একক উদ্যোগে পরিচালিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু কনটেন্টে এটি যৌথ উদ্যোগ হিসেবে প্রচার করা হয়েছে, যা দূতাবাসের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পোস্টে আরও বলা হয়েছে, “আমরা কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্ট লক্ষ্য করেছি যা ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমরা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করছি। নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনকে আমরা সমর্থন করি। বাংলাদেশ সরকারের সঙ্গে মিলিতভাবে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা নিয়ে আসার প্রত্যাশা রাখি।”

উল্লেখ্য, বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্টে অনুষ্ঠানটি যৌথ উদ্যোগ হিসেবে দেখানো হয়েছিল, যা বাস্তবতার সঙ্গে মেলেনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন