বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

এক-এগারোর আলোচিত মাসুদ গ্রেফতার

এক-এগারোর আলোচিত মাসুদ গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অন্তত পাঁচটি সক্রিয় মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। সে সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বও পালন করেন এবং দুর্নীতিবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন।

রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফা ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ ও জমা দিলেও পরে জাপায় যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন