বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি, দোয়া চেয়েছে পরিবার

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি, দোয়া চেয়েছে পরিবার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে। এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, “চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, তারা বিভিন্ন প্যারামিটার পজিটিভ দেখাচ্ছেন। মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেনের বিষয়টি সময় নেবে। পরিবারের পক্ষ থেকে তিনি সবার কাছে দোয়ার আবেদন করেছেন।”

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ১৫ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হন মির্জা আব্বাস। সিঙ্গাপুরে তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টায় চিকিৎসকেরা তাকে বেড থেকে চেয়ার-এ বসিয়েছেন, যা একটি পজিটিভ সাইন। ধীরে ধীরে তিনি কথা বলতে পারছেন। তাঁর চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে চলছে।

হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিকভাবে তার পাশে রয়েছেন। পরিবার দেশের মানুষকে তার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন