বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে হচ্ছে বাড়তি ভাড়া, বাস-সিএনজিতেও চাপ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে হচ্ছে বাড়তি ভাড়া, বাস-সিএনজিতেও চাপ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গাবতলী ও দূরপাল্লার বাস টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে ফেরার পথে যাত্রীদের ভোগান্তি কমেনি; বাসে এবং সিএনজি-অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গাবতলী বাস টার্মিনাল ও টেকনিক্যাল এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন দূরপাল্লার বাস যাত্রী নামিয়ে দিচ্ছে নির্ধারিত পয়েন্টে। এরপর যাত্রীরা সিএনজি বা মোটরসাইকেল খুঁজতে ব্যস্ত। যানজট ও দূরপাল্লার গাড়ির চাপও লক্ষ্য করা গেছে।

ফরিদপুরের মধুখালী থেকে ঢাকায় আসা সিরাজুল মমিন শামীম বলেন, দূরপাল্লার বাসের টিকিট না পেয়ে লোকাল বাসে ঢাকায় আসতে হয়েছে। তবে পদ্মার এপারে সিএনজি ও গাড়িতে বাড়তি ভাড়া দিতে হয়েছে, ১৫০ টাকা দিয়ে ২০০ টাকার বেশি।”

ঠাকুরগাঁও থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত রায় অভিযোগ করেন, যানজট ও গাড়ির কন্ডিশন অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে। সাধারণত যে ভাড়া নেয়, আজ সেটার চেয়ে বেশি দিতে হয়েছে। নরমাল স্লিপার গাড়ি ১২০০ টাকায় আসত, আজ ২০০০ টাকা দেওয়া লাগলো।

মোহাম্মদপুর যাওয়ার পথে একজন যাত্রী বলেন, বাস থেকে নেমে সিএনজি-অটোরিকশায় বাড়তি ভাড়া চাইছে, ৪০০ টাকা দেওয়া হলো।” সিরাজগঞ্জ থেকে আসা মতিনও ভাড়া বেশি নেওয়ার কথা নিশ্চিত করেন।

ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরতে গিয়ে যাত্রীদের এই অতিরিক্ত ভাড়া এবং যানজটের সমস্যাই সাধারণ চিত্র হয়ে উঠেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন