বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ৫৩৬ স্কুলে মশক নিধন অভিযান

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ৫৩৬ স্কুলে মশক নিধন অভিযান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামে এই কার্যক্রমের আওতায় নগরীর ৫৩৬টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

ডিএনসিসি প্রশাসক আরও জানান, “আমাদের সিটি করপোরেশনে এ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী নেই। আমরা যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়নে আজ থেকেই কাজ শুরু হয়েছে। স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ এলে তা অবশ্যই অনুসন্ধান করা হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশ রয়েছে।”

এ কার্যক্রমের মাধ্যমে ডিএনসিসি আশা করছে, বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সুস্থ থাকবে এবং ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন